গুগলের সর্বোচ্চ ব্যবহার
১০টি ট্রিকস
প্রতিদিন এক বিলিয়নের বেশি গুগল সার্চ করা হয়। কিন্তু খুব কম মানুষ জানে কীভাবে তা সর্বোচ্চভাবে ব্যবহার করতে হয়।
এখানে ১০টি গুগল সার্চ ট্রিকস যা আপনাকে গুগল সার্চে মাস্টার বানাবে:
👇👇👇
1. “Phrase Search” (ফ্রেইজ সার্চ)
সুনির্দিষ্ট ফলাফলের জন্য আপনার সার্চ শব্দগুলোকে উদ্ধৃতি চিহ্নের (“ ”) ভেতরে রাখুন।
তাহলে আউটপুটে আপনার দেওয়া ঠিক সেই ফ্রেইজটি থাকবে।
উদাহরণ:
“Wasim Hasan Mahmud”
এতে শুধুমাত্র “ যুক্ত ফলাফল দেখাবে — শুধু “Wasim” বা “Hasan” বা “Mahmud” আলাদাভাবে নয়।
2. “Minus Sign – (মাইনাস চিহ্ন)”
সার্চ থেকে কোনো শব্দ বাদ দিতে চাইলে সেই শব্দের আগে একটি ড্যাশ (-) ব্যবহার করুন।
উদাহরণ:
jaguar -car
এভাবে সার্চ করলে “jaguar” প্রাণী সম্পর্কিত ফলাফল দেখাবে, “Jaguar” গাড়ি ব্র্যান্ড সম্পর্কিত নয়।
3. “Tilde (~) ব্যবহার”
সার্চ রেজাল্টে সমার্থক শব্দসহ ফলাফল পেতে শব্দের আগে টিল্ডা (~) ব্যবহার করুন।
উদাহরণ:
gardening ~guides
এভাবে সার্চ করলে শুধু gardening guides নয়, বরং এর সাথে সম্পর্কিত tutorials, manuals ইত্যাদিও অন্তর্ভুক্ত হবে।
4. “Site Search” (সাইট সার্চ)
শুধুমাত্র নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ভেতরে সার্চ করতে চাইলে এই পদ্ধতি ব্যবহার করুন।
উদাহরণ:
chocolate cake site:bakingworld.com
এভাবে সার্চ করলে bakingworld.com সাইটের মধ্যে শুধুমাত্র chocolate cake রেসিপি সম্পর্কিত ফলাফল দেখাবে।
5. “Vertical Bar ( | )”
এটি OR অপারেটরের মতো কাজ করে।
উদাহরণ:
Cake | Cookies
এর অর্থ — Cake OR Cookies (কেক অথবা কুকিজ)।
6. “Double Dots (..) ব্যবহার”
সংখ্যাগত সীমার মধ্যে সার্চ করতে দুইটি ডট (..) ব্যবহার করুন।
উদাহরণ:
laptops $200..$500
এভাবে সার্চ করলে $২০০ থেকে $৫০০ ডলারের মধ্যে থাকা ল্যাপটপ সম্পর্কিত ফলাফল দেখাবে।
7. “Location-Based Search” (লোকেশনভিত্তিক সার্চ)
নির্দিষ্ট কোনো এলাকার সঙ্গে সম্পর্কিত খবর বা তথ্য খুঁজতে এই পদ্ধতি ব্যবহার করুন।
উদাহরণ:
Tech Startup location:austin
এতে Austin অঞ্চলের Tech Startup বিষয়ক খবর বা তথ্য দেখাবে।
8. “Filetype” (ফাইল টাইপ সার্চ)
কোনো নির্দিষ্ট ফাইল ফরম্যাটে থাকা কনটেন্ট খুঁজতে চাইলে এটি ব্যবহার করুন।
উদাহরণ:
chocolate cake recipe filetype:doc
এভাবে সার্চ করলে শুধুমাত্র .doc ফরম্যাটে থাকা chocolate cake recipe সম্পর্কিত ফলাফল দেখাবে — অন্য ফরম্যাটের ফলাফল বাদ যাবে।
9. “Allintitle:” (অলইনটাইটেল)
শুধুমাত্র টাইটেলের মধ্যে থাকা বিষয়বস্তু খুঁজতে এটি ব্যবহার করুন।
উদাহরণ:
allintitle:Best Cakes Recipe 2025
এতে গুগল শুধু Best Cakes Recipe 2025 টাইটেলযুক্ত ফলাফল দেখাবে।
10. “Related” (রিলেটেড)
কোনো সাইটের মতো অন্য সাইট খুঁজতে এটি ব্যবহার করুন।
উদাহরণ:
related:https://x.com/
এভাবে সার্চ করলে X সাইটের সাথে সম্পর্কিত সব সাইটের তালিকা দেখাবে।
পোস্টটি শেয়ার করুন।


